শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হামে একদিনেই হাসপাতালে ৩২ জন, মোট আক্রান্ত সাড়ে ৫ হাজার

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে হাম ও সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিতে এসেছেন।

​স্বাস্থ্য বিভাগের ১০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও এ পর্যন্ত জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন মোট ৮৫ জন হাম রোগী। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

​অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ২৭৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন। আজ নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১২ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন।

ফরিদপুরের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "হাম একটি ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে চিকিৎসা ও প্রতিষেধক টিকা নিশ্চিত করা গেলে তা সহজেই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। শিশুদের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ দেখা গেলেই দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।"

  • সর্বশেষ