শিরোনাম
◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ ◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি?

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ পাচারকারী আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের উনচিপ্রাং সীমান্তে পাচারকালে ধাওয়া দিয়ে সাড়ে সাত কোটি টাকা মূল্যের দেড় লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক সেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটক হেলাল মিয়া (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা মোঃ সোলেমানের ছেলে।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সোমবার রাতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তের জসিমের ঘের নামক এলাকায় দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

তিনি বলেন, “ পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে আটক পাচারকারীর ফেলে দেয়া ২ টি বড় পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

  • সর্বশেষ