শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের দাবিতে ঘোড়াশালে মহাসড়ক অবরোধ, দীর্ঘ ৪ ঘন্টা যান চলাচল বন্ধ

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : গ্যাস সরবরাহের দাবিতে টঙ্গী-সিলেট মহাসড়কের নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল নাজমুল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। এতে দীর্ঘ ৪ ঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে এই অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। বিক্ষুব্ধ চালক রিফাত, সাইমন ও রিয়াজ জানান, পাঁচদোনা থেকে টঙ্গী মহাসড়কের মধ্যে ঘোড়াশাল বাইপাস এলাকায় এক মাত্র নাজমুল সিএনজি ফিলিং স্টেশনটিতে গত ২ দিন ধরে অল্প অল্প গ্যাস নিয়ে কোন মতে তাদের আয়ের উৎস চলছিল। কিন্তু দুপুর আড়াইটার পর থেকে পাম্পটিতে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস না পেয়ে অনেক চালক ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে৷ এতে করে পাঁচদোনা টঙ্গী সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ থাকে৷

সিএনজি চালক সিদ্দিক মিয়া জানান,নরসিংদীর অন্যান্য সিএনজি স্টেশনে গ্যাস থাকলেও এখানে সকাল থেকে গ্যাস নেই,তাই আমরা সড়ক অবরোধ করেছি।

অপর চালক মজনু মিয়া জানায়,প্রতিদিন ৪/৫ ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে ৩০/৪০ টাকার গ্যাস নেই।আজ সকাল থেকে গ্যাসই নাই। কি করে চলবো আমরা।

পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত হয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে চালকরা সড়ক অবরোধ তুলে নেয়।

এদিকে নাজমুল সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন বলেন,আজ সকাল থেকে আমাদের এখানে গ্যাসের পেসার নেই। বন্ধ হয়ে যায় গ্যাস বিতরন।তাই সিএনজি চালকরা পাম্পের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল। 

  • সর্বশেষ