শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াচ্ছে না। তাই ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি বারবার এসেছে সামনে। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল আবারও জানালেন ভালো মানের একটা বিপিএল উপহার দিতে সমালোচকদের কথা শুনে হলেও একটু সময় নিয়ে আয়োজন করতে চান টুর্নামেন্টটি।

কিন্তু তার আগে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি যে সামাল দিতে হবে!। সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি বস তাই বিকল্প উপায়ে শুধু সাময়িক নয় দীর্ঘ মেয়াদেই আর্থিক বিষয়টাকে দিলেন প্রাধান্য। বাড়িয়ে দিলেন নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি। প্রত্যেক ফরম্যাটেই অন্তত ১০০ ভাগ ম্যাচ ফি বেড়েছে, কিছু ক্ষেত্রে বেড়েছে তার চেয়েও বেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে এখন দেড় লাখ করা হচ্ছে।

একদিনের ম্যাচে যা বেড়ে হচ্ছে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। টি-টোয়েন্টিতে ৪০ হাজার থেকে নেড়ে হচ্ছে ৮০ হাজার টাকা।

নারীদের ক্ষেত্রে ৩ দিনের লঙ্গার ভার্সনে ম্যাচ ফি করা হয়েছে ৪০ হাজার টাকা। ওয়ানডেতে এই অঙ্কটা হচ্ছে ৩০ হাজার, টি-টোয়েন্টিতে ২০ হাজার।

সম্প্রতি বিপিএল আয়োজন হচ্ছে না জানার পরও কোয়াবের জোর প্রতিবাদ না দেখে নানা মহলে হয়েছে সমালোচনা। তামিম বলছেন তারা ক্রিকেটারদের সেই সুযোগই দেন না। কারণ ক্রিকেটারদের চাহিদা তারা জানেন, যে কারণে নিজেরাই পরিকল্পনা হাতে নেন, ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করেন। তার ভাষায়, 'আমি কখনোই চাইনি এক বছরের কোন সমাধান আসুক। আমার বোর্ড চেয়েছে এমন একটা সমাধান আসুক যেখানে তারা (ক্রিকেটাররা) বছরের পর বছর ধরে সুবিধা ভোগ করবে।

  • সর্বশেষ