শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী চ‌্যা‌ম্পিয়ন্স ট্রফির আ‌য়োজন শ্রীলঙ্কার কাছ থেকে কেড়ে নি‌য়ে ভারতকে দিলো জয়শাহ'র আইসিসি

স্পোর্টস ডেস্ক : জল্পনা মতোই মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কার কাছ থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নিয়েছে জয় শাহের আইসিসি।

২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারতের দু’টি শহর মুম্বই এবং বডোদরায় হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। প্রথমে ঠিক হয়েছিল ছয় দলের প্রতিযোগিতা হবে এক দিনের ফরম্যাটে। পরে ঠিক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা।

প্রথমে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা। সে দেশের ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ এখন রয়েছে সরকার নিয়োজিত কমিটির হাতে। কোনও দেশের ক্রিকেট সংস্থায় সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপ অনুমোদন করে না আইসিসি। এ ব্যাপারে শ্রীলঙ্কাকে বার বার সতর্ক করেছেন জয়রা। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার শ্রীলঙ্কার হাত থেকে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কেড়ে নেয় আইসিসি। তখনই শোনা গিয়েছিল, প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত। বাংলাদেশ এবং সাউথ আফ্রিকাও আগ্রহী ছিল। শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিয়েছেন আইসিসি কর্তারা।

আয়োজক দেশ-সহ ক্রমতালিকায় প্রথম ছ’টি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। সেই হিসাবে আয়োজক দেশ প্রথম ছয়ের মধ্যে না থাকলে ক্রমতালিকায় প্রথম পাঁচটি দেশ সুযোগ পেত। সেই অনুযায়ী পাকিস্তানের খেলার সুযোগ নেই। তাই ভারতের মাটিতেই সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজনে সমস্যা নেই।

  • সর্বশেষ