শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের দলে জায়গা নেই রোহিত শর্মার? ইঙ্গিতবাহী মন্তব্য ‌বি‌সি‌সিআই সচিবের 

স্পোর্টস ডেস্ক : আগামী বছর বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিত শর্মাকে? প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে জল্পনার শেষ নেই। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের অন্যতম এজেন্ডাই ছিল ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ। সেই রোডম্যাপে রোহিত শর্মা আদৌ রয়েছেন কিনা সেই নিয়ে জল্পনা ছিলই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া যা বললেন, তাতেও রোহিতকে নিয়ে ধোঁয়াশা কাটল না।

বৃহস্পতিবার বৈঠক শুরুর আগে খবর ছড়ায়, লর্ডস ওয়ানডের আগে রোহিতকে সত্যিই বলে দেওয়া হয়েছিল, যে এবার তাঁর বিদায়ের সময় চলে এসেছে। তাতে নাকি প্রচণ্ড রেগে গিয়েছিলেন হিটম্যান। তবে শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এমন ঘটনার পর তাঁকে আদৌ বিশ্বকাপের রোডম্যাপে রাখা হবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে মূলত তিন জন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা ছিল, তাঁরা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। তবে বৈঠক শেষে রোহিত নিয়েই মুখ খুলেছেন সাইকিয়া। -- সংবাদপ্রতি‌দিন

এদিনের বৈঠকে সাইকিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট মিঠুন মানহাস, হেড কোচ গৌতম গম্ভীররা। দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইকিয়া বলেন, “রোহিত শর্মা ভালো খেলছে, তাই গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা ম্যাচেই ভাল খেলেছে। শেষ ম্যাচটায় তো ১৩০-১৪০ রানও করল। আপনারা আর কী চান? এত গুঞ্জন কীসের। আমি এসব গুজবে মোটেই কান দিই না।” কিন্তু রোহিত যে দলে থাকছেনই, স্পষ্ট করে সেটা বলেননি সাইকিয়া। ফলে গুঞ্জন একেবারে থামার অবকাশ নেই।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষ্মণকে কোচ করা হবে। জল্পনা চলছিল তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সাইকিয়া জানিয়েছেন সেরকম কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। 

অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতেও এখনই কোনও বদল হচ্ছে না। অর্থাৎ সাম্প্রতিক অতীতে গম্ভীর-আগরকরদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও আপাতত তাঁরা চাকরি বাঁচিয়ে ফেলেছেন। তবে ঘরের মাঠে ভারতীয় দল কেমন খেলে, তার উপর অনেকখানি নির্ভর করছে বিশ্বকাপের রোডম্যাপ।

  • সর্বশেষ