শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড!

স্পোর্টস ডেস্ক : নারী চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের প্রথম আসর শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্রিকেট বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে সেই আয়োজন এখন আর হচ্ছে না। আইসিসি আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব কেড়ে নিয়ে ভারতকে নতুন আয়োজক হিসেবে বেছে নিয়েছে। আর এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা।

রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্রিকেট বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে শ্রীলঙ্কার কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব কেড়ে নিয়েছে আইসিসি। ঐতিহাসিক এই আসরের নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। -- ডেইলি ক্রিকেট

আয়োজক স্বত্ব হারানোয় শুধু মর্যাদার ক্ষতিই নয়, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। টুর্নামেন্ট ঘিরে টিকিট বিক্রি, স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব, পর্যটন, হোটেল ও পরিবহনসহ বিভিন্ন খাতে তৈরি হওয়ার কথা ছিল বড় অঙ্কের অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশেষ করে বিদেশি দর্শক ও ক্রিকেট সংশ্লিষ্টদের উপস্থিতিতে দেশটির পর্যটন খাতে বাড়তি আয়ের সম্ভাবনা ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি না হওয়ায় শ্রীলঙ্কার ক্ষতি হচ্ছে প্রায় ২৪৪ কোটি টাকা।

এর আগে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। এবার সেই প্রশাসনিক জটিলতার প্রভাব পড়ল আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেও।

নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে যাওয়া এই আসরে নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ না হলেও, মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণের সুযোগ থাকছে শ্রীলঙ্কার সামনে। তবে আয়োজক হওয়ার সুযোগ হারানোর হতাশা, অন্যদিকে সম্ভাব্য বড় অঙ্কের আর্থিক ক্ষতি—সব মিলিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে বড় এক ধাক্কা।

  • সর্বশেষ