শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ বয়সে একটু আশ্রয় চান ছুরুতি খাতুন

জামাল হোসেন খোকন, জীবননগর ( চুয়াডাঙ্গা): চোখে ঝাপসা দৃষ্টি, শরীরে বয়সের ভার। কারও কাছে হাত পেতে খাওয়ার মতো শক্তি নেই। জীবনের শেষ সময়ে শুধু একটু আশ্রয় আর দু’বেলা খাবারের নিশ্চয়তা চান ৮৯ বছরের বৃদ্ধা মোসাম্মৎ ছুরুতি খাতুন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা তিনি। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। চার মেয়ে ও এক ছেলের জননী ছুরুতি খাতুনের সংসার ছিল সন্তানদের ঘিরে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—প্রায় আট বছর আগে খাদ্যনালীর সমস্যায় মারা যান তাকে দেখাশোনা করা এক মেয়ে। এর মাত্র তিন মাস পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান একমাত্র ছেলে সোহরাব।

সন্তান হারানোর পর যেন পুরো পৃথিবীটাই তার কাছে শূন্য হয়ে গেছে। এখন নিজের বলতে নেই কোনো জমিজমা, নেই থাকার মতো একটি ঘরও।

পরের বাড়িতে আশ্রয় নিয়ে কোনোভাবে দিন কাটছে তার। দূরসম্পর্কের এক ভাই কখনো খাবার দিলে খান, না দিলে অনেক সময় না খেয়েই থাকতে হয়।

বৃদ্ধা ছুরুতি খাতুন বলেন, লজ্জায় কারও কাছে হাত পেতে কিছু চাইতে পারেন না। অনেকের কাছে নিজের অসহায়ত্বের কথা বলেছেন, কিন্তু সেভাবে কেউ এগিয়ে আসেনি।

জীবনের শেষ প্রান্তে এসে তার চাওয়া খুব বেশি নয়—একটি ছোট ঘর, আর বাকি জীবনটা যেন দু’বেলা খেয়ে শান্তিতে কাটাতে পারেন, সেই ব্যবস্থা।

সরকার, সমাজের বিত্তবান মানুষ কিংবা কোনো মানবিক সংগঠন যদি তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো জীবনের শেষ দিনগুলো একটু নিরাপদে কাটাতে পারবেন এই অসহায় বৃদ্ধা।

একটি ঘর, দু’বেলা খাবার—এই সামান্য চাওয়াটুকুই এখন ৮৯ বছরের ছুরুতি খাতুনের বেঁচে থাকার স্বপ্ন।

সহায়তা করতে চাইলে, বিকাশ: ০১৪০৮৬৩০৬০৫

  • সর্বশেষ