শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগর-রায়পুরার মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরি চালুর উদ্যোগ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নরসিংদীর রায়পুরার মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরেজমিন পরিদর্শন ও কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। গত ১৮ আগস্ট বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী স্বাক্ষরিত পত্রের আলোকে এ তথ্য জানানো হয়।

চিঠি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা মৌজা এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের নিলক্ষ্যা মৌজার মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালুর বিষয়টি নিয়ে উদ্যোগটি নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবদুল মান্নান জাতীয় সংসদে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা ও রায়পুরা এলাকায় মেঘনা নদীতে ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণের বিষয়ে নৌপরিবহন মন্ত্রীর কাছে প্রশ্ন করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত রুটে ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করতে হবে। একই সঙ্গে কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে সমীক্ষাসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব করা হয়। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সদয় অবগতি ও পরবর্তী কার্যার্থে চিঠিটি পাঠানো হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে মেঘনা নদীর এই অংশে ফেরি চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ার আগে নদীর নাব্যতা, ঘাট নির্মাণের উপযোগিতা, সড়ক যোগাযোগসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো সরেজমিন পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

  • সর্বশেষ