শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখা‌নেও সূর্যবংশীর দাপট, ভাঙ‌লেন ৫৭ বছরের পুরোনো রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : এক দি‌নের ম‌্যাচ আর টি-‌টো‌য়ে‌ন্টি  ক্রিকেটে নিয়মিত ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। তার হাত থেকে রেহাই পান না তারকা বোলাররাও। লাল বলের ক্রিকেটেও সেই ধারা বজায় রেখেছেন তি‌নি।

প্রথমবার তিন অঙ্ক স্পর্শের দ্বারপ্রান্তে ছিলেন বৈভব। ৮১ বলে ৯২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। তবে তিন অঙ্ক স্পর্শ করা না হলেও পঞ্চাশ ছোঁয়া ইনিংসটির পথে ৫৭ বছর আগের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

দুলিপ ট্রফিতে সর্বকনিষ্ট ফিফটি করা ক্রিকেটার এখন বৈভব। ১৫ বছর ১৫৭ দিন বয়সে ইনিংসটি খেললেন তিনি। এতদিন রেকর্ডটি ছিল লক্ষণ সিংয়ের। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দুলিপ ট্রফিতে ফিফটি করেছিলেন তিনি। বর্তমানে এখন তিনি তালিকার দুইয়ে। আর তিন নম্বরে ১৬ বছর ৩০৭ দিন বয়সে ফিফটি করা পিযুষ চাওলা।

দুলিপ ট্রফিতে প্রথম দিন প্রতিপক্ষকে ২৬৬ রানে গুটিয়ে দেয় ইস্ট জোন। এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বৈভব। অবশ্য ব্যক্তিগত ৪০ রানের সময় একবার জীবন পেয়েছিলেন তিনি। ৪২ বলে ফিফটি তুলে নেন বৈভব।

এরপর ছুটছিলেন লাল বলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। তবে মাত্র ৮ রানের জন্য সেই মাইলফলক স্পর্শ করতে পারলেন না তিনি। ১৯৯০-৯১ মৌসুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে সেঞ্চুরি করে এখনও এই তালিকায় শীর্ষে শচীন টেন্ডুলকার। তবে বৈভব যেভাবে ক্যারিয়ারের শুরুটা করেছেন শচীনের রেকর্ড খুব বেশিদিন টিকবে বলে মনে হয় না।

  • সর্বশেষ