স্পোর্টস ডেস্ক : স্বপ্ন একটাই, প্রতিযোগিতার মূল মঞ্চে যাওয়া। সেই লক্ষ্যে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিতের মিশনে সোমবার (৩১ আগস্ট) মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আসরে 'বি' গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিরিয়া ও ভারত। তবে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই লাল-সবুজদের। ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা হেড কোচ জেরার্ড জোন্সের। দীর্ঘদিন ধরে চলা ক্যাম্পে দলের ভ্রাতৃত্ব বড় প্রাপ্তি যুবাদের।
পাশাপাশি অ্যাডাম আব্বাস ও মাহি খানদের উপস্থিতি দলে কাজ করছে বাড়তি অনুপ্রেরণা হিসেবে। তবে দেশ ছাড়ার আগে হেড কোচ জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দ্বন্দ্ব হয় খবরের শিরোনাম। অবশ্য সব ছাপিয়ে মাঠের পারফরম্যান্সে সবটুকু আলো ছড়াতে মরিয়া বাংলাদেশের যুবারা।