শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মেম্বারের ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে আপলোড, থানায় জিডি

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে জুতার মালা পরানো এবং অশ্লীল ভাষায় অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।

রোববার (৩০ আগস্ট) কালীগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি করেন উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের সদস্য মো. জসিম (৪৭)। জিডি নম্বর-১৫৫৩।

জিডিতে মো. জসিম অভিযোগ করেন, গত ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, Mijanur Rahma নামে একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি এডিট করে ছবিতে জুতার মালা পরানো হয়েছে।

এ ছাড়া ওই আইডি থেকে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন স্ট্যাটাস ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জসিমের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি তার ফেসবুক আইডিতে প্রবেশ করে তার আপলোড করা ছবি, ভিডিও ও বিভিন্ন স্ট্যাটাসে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। বিষয়টি নিয়ে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে হয়রানি, মানহানি এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হতে পারে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।

  • সর্বশেষ