সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল্লাহ (৩৮) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
রামু থানার ওসি একে ফজলুল হক স্থানীয়দের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে বাড়ী থেকে মো. আব্দুল্লাহ বের হয়ে স্থানীয় স্টেশনে নাস্তা আনতে বের হন। পরে নাস্তা নিয়ে ফেরার পথে রেললাইন পার হচ্ছিল। এসময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তার দেহ খন্ড-বিখন্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এতে তার হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
একে ফজলুল হক জানান, ঘটনাস্থল রামু থানাধীন হলেও ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পাদনের বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাভূক্ত। ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।