শিরোনাম
◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনা কবলিত বাসটি উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

 

  • সর্বশেষ