শিরোনাম
◈ সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, কোথায় হারাচ্ছে তারা? উদ্বেগ বাড়ছে পরিবারের (ভিডিও) ◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ