শিরোনাম
◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ আরসা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক যুবক আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ আরসা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক যুবক আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪৫ এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ মো. সাবের (২৫) একই ক্যাম্পের জি-২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পটির স্থানীয় বাজার যাচ্ছিলেন মো. সাবের। পথিমধ্যে তাকে একা পেয়ে চিহ্নিত দূর্বৃত্ত জাফর আলমের নেতৃত্বে তিনজন যুবক আটকায়। পরে দূর্বৃত্তরা সাবেরের মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে সামন্য আহত হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে খোঁজ খবর নিচ্ছে বলে জানান, তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারিরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’-আরসা’র সক্রিয় সদস্য। মো. সাবের’কে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারে রাজী করতে না পারায় এ হামলার ঘটনা ঘটিয়েছে।

পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হামলার এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে, শুক্রবার ( ১৪ আগস্ট ) দুপুরে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা বাংলাদেশি স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ওবাইদুল হক লালু নামের স্থানীয় এ যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ