শিরোনাম
◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতজুড়ে স্লোগান—‘এবার মোদির পালা’ ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি হঠাৎ অবসরে গেলেন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) র‍্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, উখিয়া উপজেলার কাঠাল বাগানপাড়ার নুরুল হাকিম (২৮), উত্তর পাতাবাড়ি এলাকার মো. ইদ্রিস (৪৮) এবং মধুরছড়া পোলিয়াপাড়ার শামসুল আলম (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১টা ১০ মিনিটের দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক ও আরোহীরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা সিএনজি অটোরিকশা এবং অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়