শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা  

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুতে রাখা হয়েছে। অপরদিকে এই নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে আড়দারকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর মাছ মার্কেটের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে।

এই নিষিদ্ধ মাছ রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ মাসুম বিল্লাহ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন।

শাহাজান সিরাজ অপু বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাই। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা  মাছ জব্দ করি। জব্দকৃত এই মাস পরবর্তীতে আমরা মার্কেটের পাশে মাটিতে পুঁতে রাখি।

তিনি আরো বলেন, এই এই নিষিদ্ধ পিরানহা মাছ রাখার অপরাধে আড়তদারের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা শীঘ্রই এই মাছ চাষের ঘেরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করবো। 

  • সর্বশেষ