শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে ওই মাদ্রাসাশিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৫ মে) রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেফতার শিক্ষক সাব্বির আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও জনতরী গ্রামের মোহাম্মদ তাজ উদ্দিনের ছেলে। তিনি নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য ছিদ্দিক আলী মোয়াল্লেম শাহ হাফেজিয়া নূরানী মাদরাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় রান্নার কাজ করতেন। কাজের সুবাদে শিক্ষক সাব্বির আহমদের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সুযোগ নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাওয়ানো হয় বলেও অভিযোগ ওঠে।

পরিবারের সদস্যরা জানান, পরে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখানে চিকিৎসকের মাধ্যমে তারা জানতে পারেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ওষুধ সেবন করানো হয়েছে। পরে তরুণীর ইশারায় অভিযুক্ত শিক্ষককে শনাক্ত করা হয়। এরপর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ধর্ষণের মামলা করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ