শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ থেকে লবণের ট্রাক থেকে ইয়াবা সহ দুই জন আটক: অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফ থেকে ট্রাক যোগে ‘মালামাল পরিবহনের আড়ালে ইয়াবাপাচার’ চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব; যাদের লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কার্য়ালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম।

আটকরা হল, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মো. রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আহম্মদ ছফার ছেলে মো. এমরানুল ইসলাম (২০)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম বলেন, টেকনাফ সীমান্ত উপজেলা কেন্দ্রিক ট্রাক যোগে মালামাল পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ‘ইয়াবাপাচার চক্র’ সক্রিয় থাকার তথ্য র্যাবের কাছে ছিল। আর চক্রটির কাছে অন্তত ২৫ টির ট্রাক মত ট্রাক মালিক ও চালকের যোগসাজশ রয়েছে; যারা শুধু ইয়াবাপাচারেই জড়িত। বুধবার মধ্যরাতে টেকনাফের সাবরাং এলাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক যোগে পাচারকারি চক্রের সদস্যরা মাদকের একটি বড় চালান পাচারের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে লবণ পরিবহন করতে দেখে অভিযান চালায়। এতে তল্লাশী চালিয়ে ট্রাকটিতে বহন করা লবণের সাথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ১ লাখ ইয়াবা। এসময় গাড়ীটির চালক ও লবণের মালিককে আটক করা হয়।

আটকদের স্বীকারোক্তির বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, “ চক্রটি টেকনাফ থেকে মালামাল পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকপাচারের সাথে জড়িত। আর চক্রটির সাথে যোগসাজশ করে মাদকপাচারের জড়িত অন্তত ২০/২৫ টি ট্রাকের চালক ও মালিক। উদ্ধার করা ইয়াবাগুলো চক্রটির সদস্যরা চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম।

এদিকে বৃহস্পতিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের আলমাছিয়া কামিল মাদ্রাসার পূর্ব গেইট এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৫ টি গুলিসহ দুই ডাকাত আটক করেছে বলে জানান তিনি।

আটকরা হল- ঈদগাঁও উপজেলার কালিরছড় এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং একই এলাকার নুর আহম্মদের ছেলে মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।

লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম জানান, ভোররাতে আলমাছিয়া কামিল মাদ্রাসার পূর্ব গেইট সংলগ্ন এলাকায় কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় ডাকাতির জন্য জড়ো হওয়ার খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক ৩/৪ জন লোক র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৫ টি গুলি।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়