শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বিরল ইউনিয়ন পরিষদ-এরপ্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৬-২৭ অর্থ বছরে বিরল ইউনিয়ন পরিষদের জন্য ২ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

এর আগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে তুলে ধরেন এবং বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।

এ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব আয় থেকে উদ্ধৃত্ত থাকে ৩ লাখ ৫২ হাজার টাকা।

উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তাপস দত্ত, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড.আই জহির, ওয়ার্ড সদস্য রাফিজুল ইসলাম জুয়েল, মতিউর রহমান, আব্দুর রউফ, শাহিনুর ইসলাম, সালমা খাতুনসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়