শিরোনাম
◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমেোন্তে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত জিরার আনুমানিক সিজার মুল্য ১ লাখ ২ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, শুক্রবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নেন সীমান্তে ঘেষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক চোরাকারবারিদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ভারতীয় মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৭২ কেজি ভারতীয় জিরা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমেোন্তে মাদক ও চোরাচালানের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ