শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের সামনে প্রতীকী ‘মুজিব পাবলিক টয়লেট’ উদ্বোধন, ছাত্রদের স্মারকলিপির ঘোষণা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়স্থলে প্রতীকীভাবে ‘মুজিব পাবলিক টয়লেট’ উদ্বোধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত ওই পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু প্রতীকী পাবলিক টয়লেটটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফফাত আহমেদ তিতাস, যুগ্ম সদস্য সচিব ইমন রাজ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহতাব তানভিরসহ অন্যান্য ছাত্রনেতারা।

উদ্বোধনকালে নাহিদুল ইসলাম সাজু জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। রাজশাহীতেও আমাদের সহযোদ্ধা আলী রায়হান ও শাকিব আনজুম শহীদ হয়েছেন। এখনো আমাদের এক সহযোদ্ধার মেরুদণ্ডে গুলি রয়ে গেছে, যা বের করা সম্ভব হয়নি। এত কিছুর পরও আওয়ামী লীগ এই কার্যালয় পুনরায় চালুর চেষ্টা করছে। আমরা এই জায়গাটিকে প্রতীকীভাবে ‘মুজিব পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করছি।”

ছাত্রনেতারা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা এই জায়গাটি জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্মারকলিপি দেবেন। তাদের মতে, এখানে স্থায়ীভাবে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হলে এলাকাবাসীর উপকার হবে।

বক্তব্যে গণভোটের রায় নিয়ে চলমান জটিলতারও সমালোচনা করেন সাজু। তিনি বলেন, “জনগণের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার চেষ্টা হলে মানুষ আবারও রাজপথে নামবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ওই কার্যালয় পুনরায় চালুর উদ্যোগের প্রতিবাদে রাজশাহীর ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ