শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সদরের খরুলিয়ায় চার ঘন্টাব্যাপী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সদরের খরুলিয়ায় চার ঘন্টাব্যাপী অভিযানে বসত ঘর থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত ৩ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন।

আটকরা হল- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত নজিবুল আলমের ছেলে শওকত আলম (৩০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ রাসেল (৪০) ও একই ইউনিয়নের পশ্চিম মুক্তারকূল এলাকার মোহাম্মদ আলমগীর ওরফে আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)।

আটক কামরুন্নাহার ও শওকত আলম আপন ভাই-বোন।

Advertisement

ছমিউদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি মোহাম্মদ আলমগীরের বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি চালান মজুদের খবর পায় পুলিশ। পরে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের মূলহোতা আলমগীর কৌশলে পালিয়ে যায়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে পাওয়া যায় মাদক বিক্রি বাবদ নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে ঘরে অবস্থানকারি তার স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে।

ওসি জানান, এরপর আটকদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মূলহোতা আলমগীরের অবস্থান শনাক্ত করে খরুলিয়া সুতারচর এলাকায় পুলিশে পৃথক সময়ে অভিযান চালায়। এবার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমগীর সহ দুইজনকে ধাওয়া দেয়া হয়। এতে রাসেল নামের একজনকে আটক করতে সক্ষম হলেও আলমগীর পালিয়ে যায়।

এসময় আটক ব্যক্তির সাথে থাকা স্কুলব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

উদ্ধার মাদকের চালানের মূলহোতা আলমগীরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, মো. ছমিউদ্দিন।

  • সর্বশেষ