শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে রাতের আধারে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈত্রিক সুত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক মৃত শেখ মোহাম্মদ সিদ্দিকের উত্তরসুরীরা। পরিবারটি অসহায় হওয়ায় ওই জমি পরিত্যক্ত ছিলো। সম্প্রতি সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে তাতে বাঁধা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা। উচ্চ আদালত থেকে পক্ষে রায় পেয়ে সম্প্রতি দোকানঘর নির্মাণ করেছে শেখ মোহাম্মদ সিদ্দিকের পরিবারের লোকজন। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে শামীম আরার দেবরসহ তার লোকজন দোকানগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগী রহিমা খাতুন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমাদের টাকা না থাকার কারণে ওই জমিতে কিছুই করতে পারিনি। এখন করতে গেলে এমপির বউ বলছে জমি নাকি উনাদের। আমাদের জমি আমরা কাউকে বিক্রি করিনি বা দানও করিনি। উনাদের হলো কি করে।

ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় তারা ক্ষমতার বলে জাল দলিল করে আমাদের জমি লিখে নিয়েছে। এখন আমরা উচ্চ আদালত থেকে রায়ও পেয়েছি। ঘর করতে গেলে তারা এমন করে ভেঙে দিলো। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা বলেন, ঘর ভেঙেছি এমন মিথ্যা কথা। আমরা ওসব করতে যাব কেন। আর ওই জমি আমাদের।

ঘর ভাংচুরের ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ