শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় বসতঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বুলু সর্দার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলু সর্দার ওই গ্রামের হায়দার সর্দারের ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির অন্যত্র অবস্থান করছিলেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

Advertisement

এলাকাবাসীর দাবি, বুলু সর্দার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের কারণে তিনি পারিবারিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পরিবার।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

  • সর্বশেষ