শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৩৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙ্গায় ৭ জেলার বাস মালিক–শ্রমিকদের সঙ্গে হাইওয়ে পুলিশের মতবিনিময়

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে আয়োজিত এ সভায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী ও শরীয়তপুর—এই সাত জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।

ঈদকে ঘিরে যাত্রীচাপ বৃদ্ধি, যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ) রখফার সুলতানা খানম। তিনি বলেন, “ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। তাই শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আপনাদের পাশে আছে। কোনো অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

Advertisement

তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো কোনোভাবেই সহ্য করা হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস মালিক ও চালকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার। তিনি মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ূন। তিনি বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এসময় ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, পটুয়াখালী, করিমপুর, ভাটিয়াপাড়া ও শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাস মালিক ও শ্রমিক নেতারা সড়ক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

  • সর্বশেষ