শিরোনাম
◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত  রাত ২ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।

মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২ টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন,এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো আমাদের কোন অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়