শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকোপার্কের জঙ্গলে গলাকাটা অবস্থায় হাঁটা শিশুটি মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা জীবিত উদ্ধার করা শিশুটি (মেয়ে) মারা গেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

রোববার দুপুর ২টার দিকে সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে তাকে গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। গলাকাটা অবস্থায় শিশুটি জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল বলে উদ্ধারকারীরা জানান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে গলাকাটা শিশুটি অল্প শব্দ করে জানিয়েছে, তার নাম ইরা (৭)। কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার মনিরুল ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তবে নিজ এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় এনেছেন। ওই ব্যক্তিকে দেখলে চিনবে বলে ইশারায় জানায়।

ইকোপার্ক সড়কের শ্রমিক ও স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফ জানিয়েছে, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ওপরে সড়কের কাজ করছিল তারা। এ সময় এক্সকেভেটর চালক দেখতে পায় একটি মেয়ে (শিশু) গলাকাটা রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে রাস্তার দিকে আসছিল। শিশুটিকে রক্তাক্ত দেখতে পেয়ে চালক আমাদের ডেকেছেন। পরে তার গলা বেঁধে তাৎক্ষণিক শিশুটিকে আমাদের একটি ট্রাকে তুলে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে এসেছি। তবে কে বা কারা তাকে গলা কেটেছে আমরা দেখিনি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের (ইমারজেন্সি) চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া জানান, শিশুটির অবস্থা খুবই ক্রিটিকাল। তার গলা কাটা। তাকে দ্রুতই চট্টগ্রামে মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানে হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি পাঠানো হয়েছে। মেয়েটিকে কুমিরা থেকে তুলে আনা হয়েছিল। ইকোপার্কের সড়কে কর্মরত তিন যুবক গলাকাটা রক্তাক্ত মেয়েটিকে (শিশু) উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ