শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:৩১ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কের জেরে বরখাস্ত ইউপি চেয়ারম্যান স্বপদে ফিরলেন, বদলি ইউএনও

নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে সাময়িক বরখাস্ত লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে স্বপদে বহাল করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে তাঁর বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আরিফুল ইসলাম সরদারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

একই সময়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ইউএনও মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘এটা আমার ইউনিয়ন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। মোবাইল কোর্ট করার আগে আমাকে জানাতে হবে।’

Advertisement

পরদিন আদালত অবমাননার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। পরে গত ২৫ জানুয়ারি বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন চেয়ারম্যানকে স্বপদে বহাল রেখে প্রজ্ঞাপন জারি করে।

সাইদুর রহমান ভূঁইয়া জানান, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন পাওয়ার পর গতকাল রোববার থেকেই তিনি স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউএনওর বদলির বিষয়টি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়; এটি নিয়মিত প্রশাসনিক বদলি।

  • সর্বশেষ