শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১০:৩৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। যুবকের পুরো শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখনো পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। উক্ত যুবককে পিটিয়ে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায়। গত ১৫ দিন ধরে উক্ত যুবক ওই এলাকায় ঘুরাফিরা করতে দেখতে পেয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারণে কেন, তাকে হত্যা করা হয়, সেটা খোঁজা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়