শিরোনাম
◈ জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নেমেছে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

নোয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডা. সুমন ভৌমিক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাছলিমা ফেরদৌসীসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক সময় বাজারে মূল্য অস্থিতিশীল হয়ে পড়ে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় প্রাণিজ খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, প্রতিকেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। শবেকদর পর্যন্ত টানা ১৫ দিন এ কর্মসূচি চলবে।

কর্মসূচি শুরুর প্রথম দিন থেকেই বিক্রয়কেন্দ্রে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, বর্তমান বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পাওয়ায় তারা সন্তুষ্ট। এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়