শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নেমেছে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ১আসামী ও বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে ২টি পৃথক বিশেষ অভিযানে গাঁজাসহ ১ আসামী ও বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম নামক স্থানে শহরগ্রাম ইউপি’র এম নাগরবাড়ী গ্রামের মৃত সজি মাহমুদ এর ছেলে কাইছার আলী (৬৫)-কে ৮ পুরিয়া গাঁজা ও ১টি অটোরিকশাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বিরল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করে। আসামী কাইছার আলীকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে শনিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে ভান্ডারা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য ও অটোরিকশা এর সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা দেখানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়