শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:০১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গনতন্ত্র ফিরিয়ে এনেছে প্রধানমন্ত্রী তারেক রহমান : ড.আব্দুল মঈন খান

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে  নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ আসনের সংসদ সদস্য  ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল , নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল,  নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ  আনোয়ার হোসাইন,নরসিংদী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ- আল -ফারুক  ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী  এড.রোকসানা খন্দকার। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন ও পৌর বিএনপি'র সভাপতি মো. আলম মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়