শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ইফতারের পর বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১, আহত ৫

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা জুয়েলার্স এর মালিক হাফিজুর রহমান ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গুরুতর আহত হাফিজুরকে প্রথমে যশোর থেকে ঢাকায় এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। তার ভাই বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানকে গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। অবস্থাও সংকটজনক।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের ওপর সুটিয়া গ্রামে হামলার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সেই ঘটনার প্রতিশোধ মূলেই শনিবার সন্ধ্যায় সুটিয়া গ্রামের কামিল মাদ্রাসার সামনে উভয় পক্ষ মুখোমুখি হয়। এসময় ছয়জন আহত হন। গুরুতর আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর মেডিকেলে পাঠানো হয়।

আহতরা হলেন—বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪০),জামায়াত কর্মী খায়রুল ইসলাম (৫০),মাহফুজ (২৫),হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৩৫) ওতার বাবা জসীম উদ্দীন (৬০)।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান অভিযোগ করেন, “জামায়াত নির্বাচনের পর থেকেই আমাদের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে হামলা চালাচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্মমভাবে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই উত্তেজনার শুরু।”

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান দাবি করেন, “নিরীহ জামায়াত কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বিষয়টি জানতে চাইলে বিএনপি কর্মীরা আমাদের চারজনকে রক্তাক্ত জখম করে।”

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ সাংবাদিকদের জানান, “মেহেদী হাসানকে মারধরের রেশ ধরেই আজকের সংঘর্ষ। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

এদিকে আজ সকাল ১০টা ৩০ মিনিটে জামায়াতের বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে স্থানীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়