শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাইশু সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার পার্টিতে সাংবাদিকদের উপর হামলা

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজিত ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দশমিনায় শুভাগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। 

আগত অনেক রোযাদার ব্যক্তিরা ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীর তাকে উদ্ধার করে।

মারধরে ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ বিষয়ে নূরুল হক নুর বলেন, ইফতারের খাবার বিতরনে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যম কর্মীকে লাঞ্চিত করেছে সেটা আমি শুনিনি।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, আমি হাসপাতালে ফোর্স পাঠাচ্ছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়