শিরোনাম
◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবাজদের জন্য দুদক রয়েছে, আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ২০২৭ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।

শনিবার দুপুরে জেলা কালেক্টরেট হলরুম চত্বরে জেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় মির্জা ফকরুল আরো জানান,জেলার উন্নয়নের জন্য কৃষি, শিল্প, রাস্তাঘাট, পৌরসভা, হাসপাতাল সহ সকল সমস্যা শুনে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।

উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিএনপি কোন কার্যকরী পদক্ষেপ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবোও না। তবে আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দেখা উচিত কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্বের এসময় সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ