শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের মানুষ জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নুর

গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, নেতৃত্ব এমন হতে হবে যাতে জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া বা খবরদারি করার প্রবণতা না থাকে। মানুষ এখন জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি চায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করেছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে গিয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনেও জনগণের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন। 

Advertisement

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান সেবা দিতে হবে। কেউ আক্রান্ত হলে আইনি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঈদের আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী, যাতে গরিব ও অসহায় মানুষ যথাযথভাবে উপকৃত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার মনিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ