শিরোনাম
◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িঘরে হামলা-লুটপাট, বিচার দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রতিবন্ধীর দোকানসহ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে হেকিম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসী শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান কিরনের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া লোক হামলা ও লুটপাট চালায়। হামলায় রেখা আক্তার (৩৮) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অভিযোগ রয়েছে, হামলার সময় প্রতিবন্ধী লিটন মিয়ার দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা লুট করা হয় এবং অটোরিকশা চালক আল-আমিনের ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া সাংবাদিক খায়রুল ফকির, বাচ্চু মিয়া, খোকন মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াস ও রফিকুল ইসলামসহ ৮ থেকে ১০টি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।  

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, হামলার বিষয়ে রাতেই খবর পেয়ে উপ-পরিদর্শক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ