শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় পারিবারিক কলহের মর্মান্তিক পরিণতি: পিতৃহত্যার অভিযোগে পলাতক ছেলে গ্রেপ্তার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় খুন্তি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম লছমন রিকমন (৫০)। তাঁর বাড়ি চাতলাপুর ফাঁড়ি চা-বাগানের বেগমটিলা এলাকায়। গ্রেপ্তার হওয়া ছেলের নাম বিষ্ণু প্রসাদ রিকমন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি লছমন রিকমন ও বিষ্ণু প্রসাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষ্ণু প্রসাদ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে খুন্তি এনে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় লছমন রিকমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ ফেব্রুয়ারি দুপুরে তিনি মারা যান।

Advertisement

ঘটনার পর বিষ্ণু প্রসাদ পালিয়ে যান। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে বিশ্বজিৎ রিকমন বাদী হয়ে কুলাউড়া থানায় ভাই বিষ্ণু প্রসাদকে আসামি করে হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ