শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। 

এ বিষয়ে এক প্রশ্নে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে। এটা আমি দেখব। আসলে দেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত কিংবা ফ্যাসিস্ট সংগঠনের কোনো নেতাকর্মী জামিন পেলেই তাকে পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

Advertisement

মঙ্গলবার তিনি এমন নির্দেশনা দিয়ে রেঞ্জের অধীনের আট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারদের (এসপি) এই নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে- কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের এসপিরা এমন চিঠি পেয়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও দেখা দিয়েছে। 

জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ইদানীং আমাদের কাছে মেসেজ আসছে যে, সরকার যেসব সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা আবার তৎপর হচ্ছে। তারা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাতে পারে এবং এরই মধ্যে তারা পুরোনো সহকর্মীকে একত্রিত করতে পারে। এখন ক্রিমিনালগুলো যদি একত্রিত হয়, আপনিই তো দুই দিন পরে লিখবেন যে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আমরা আগাম সতর্ক করলাম। যারা দোষী নয়, তাদের ছেড়ে দেবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, পুলিশ এখন মানবাধিকার-আইনের শাসনের মধ্যে আছে। এ অবস্থায় যেসব জঙ্গি সংগঠন আছে, বামপন্থি জঙ্গি সংগঠন আছে, ফ্যাসিস্ট সংগঠন আছে, সরকার যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা এ সুযোগটা কেউ কেউ গ্রহণ করতে পারে। এ জন্যই আমরা সতর্ক।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের কোনো নির্দেশনা আছে কিনা? জানতে চাইলে ডিআইজি বলেন, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। এটা আমাদের নিয়মিত নির্দেশনা। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ কী আছে? নির্বাচনের মধ্যে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ ছিল। সেগুলো আমরা ওভারকাম করেছি। আমরা দেখেছি যে আমাদের সামনে কী চ্যালেঞ্জ আসতে পারে। সেভাবেই আমার অফিসারদের আমি নির্দেশনা দিয়েছি।

  • সর্বশেষ