শিরোনাম
◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ  

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বাস ও মটর সাইকেলের সংঘর্ষে আগুন

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন একজন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ খেতে থাকে।

এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম শুরু করা হয় এবং দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ