শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ার রায়পুর বাজারে সার ও কীটনাশকের দোকান থেকে ৯ ধরনের মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পরিচালিত এ পরিদর্শনে একটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান জানান, রায়পুর বাজারের শ্রীমন্ত ভান্ডার থেকে ৯ ধরনের মোট ৩ হাজার ৫০ মিলিলিটার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে মৌখিক সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে লিখিত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

পরিদর্শনকালে বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কৃষি কর্মকর্তা।

এছাড়া প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা সুস্পষ্টভাবে প্রদর্শন, দৈনিক বিক্রয় রেজিস্টার সংরক্ষণ, ক্যাশমেমো রাখা এবং নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইয়েদা নাসরিন জাহান বলেন, চলতি বোরো মৌসুমে বাজার তদারকির ওপর বিশেষ জোর দেওয়া হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মাল্লিক এবং রায়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অন্যরা।

  • সর্বশেষ