শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়িবাঁধে গাছ কাটার অভিযোগ: দলের পদ স্থগিতের পর এবার আটক মিঠামইন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ থেকে: বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করার পর এবার তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যার পর জেলা শহরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নামোল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- 'মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন- যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরণের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।'

প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বেড়িবাঁধটি তৈরি করা হয়। সে সময় বেড়িবাঁধ এলাকায় অনেকগুলো গাছ রোপণ করা হয়। সম্প্রতি সেসব গাছ থেকে রাস্তার মাঝে থাকা বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। অভিযোগ ওঠে, পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এসব গাছ নিজের বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করার সুবিধার জন্য কেটে ফেলেছেন। বিষয়টি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলে। এ প্রেক্ষিতে তার দলীয় সব পদ স্থগিত করে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়