শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় দিনে দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।

Advertisement

দুপুর ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল যোগে আসা দুই জন যুবক ৪-৫ গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেখানেই তিনি মারা যান।

জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ