শিরোনাম
◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে শাহমখদুম থানা-অধীন পবা রাইসমিল পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাব্বির একই এলাকার মো. শাহিন ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, সাব্বির ও তার দূর সম্পর্কের মামা মো. জাসন (২৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে জাসন ফল কাটার একটি ধারালো চাকু দিয়ে সাব্বিরের বুকের বাম পাশে আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় সাব্বির ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জাসন মিলপাড়া এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, “পূর্ব শত্রুতার জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ