শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৮ পদে আওয়ামী লীগ, ৬ পদে বিএনপি জয়ী

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি–এর বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। তবে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।

১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছে ৬টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা
সভাপতি: মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)
সহ-সভাপতি: আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ)
সাধারণ সম্পাদক: মো. রফিক উল্যা (বিএনপি)
সহসম্পাদক: ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ)
পাঠাগার সম্পাদক: মোশারফ হোসাইন (বিএনপি)
সাংস্কৃতিক সম্পাদক: জামাল উদ্দিন (আওয়ামী লীগ)
অডিট সম্পাদক: রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)
সদস্য: আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), জাফর আহমেদ (বিএনপি)

Advertisement

এদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ করা হবে না। তবে বাস্তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আটটি পদে জয়লাভ করেন।

এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত সমিতির সাবেক এক সভাপতি জানান, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তারা প্রার্থী দেননি। কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল নির্বাচন না করার, কিন্তু অন্যান্য পদে অংশ নিয়ে আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হয়েছে।

  • সর্বশেষ