শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনা: বাবা-মা ও দুই বোনকে হারিয়ে গ্রামে ফিরল ছোট্ট ফাইজা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ওমরাহ শেষে ফেরার পথেই থেমে গেছে একটি পরিবারের পুরো আকাশ। বেঁচে আছে শুধু ছোট্ট ফাইজা আক্তার—শরীরে এখনো তার জখমের দাগ, আর মনে অজানা অপেক্ষা। একাই বেঁচে ফিরল সে, কিন্তু সৌদিতে নিভে গেছে তার পুরো পরিবার।

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোনকে হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছে ফাইজা আক্তার (৮)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে সে বাড়িতে পৌঁছায়। তার ছোট্ট শরীরে এখনো দুর্ঘটনার ক্ষতচিহ্ন স্পষ্ট, হাঁটাচলায় কষ্টের ছাপ। দুর্ঘটনার ভয়াবহতার কারণে কথাও বলছেন খুব কম।

ফাইজা আক্তার রামগঞ্জ টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।

স্বজনরা জানিয়েছেন, বাবা, মা ও দুই বোনের মৃত্যুর খবর এখনো তাকে জানানো হয়নি। সে জানে—দুর্ঘটনার পর তারা হাসপাতালে ভর্তি আছেন। মাঝে মাঝে সে মাকে খোঁজে, বাবার কথা জিজ্ঞেস করে। উত্তর দিতে গিয়ে স্বজনদের চোখ ভিজে ওঠে, কিন্তু সত্যটা বলতে পারেন না কেউ।

সোমবার দুপুরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় ফাইজা সরল বিশ্বাসে জানান, তার মতোই বাবা, মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। নতুন জামা পরে সে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে। সঙ্গে থাকবে তার দুই বোন। ঈদের দিন তারা অনেক আনন্দ করবে।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটার দিকে সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। এতে ফাইজার বাবা মিজানুর রহমান (৪২), মা মেহের আফরোজ সুমি (৩০), বড় বোন মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।

তার মামা তানভীর হোসেন জানান, ফাইজাকে নিয়ে গতকাল বিকাল সাড়ে তিনটা সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। পুরো যাত্রাপথ সে নিস্তব্ধ ছিল। শিশুটি এখনো জানে না তার পৃথিবী ভেঙে গেছে, সে হয়তো অপেক্ষা করছে—হাসপাতাল থেকে মা ফিরবে, বাবা ডাকবেন, বোনেরা পাশে বসবে। কিন্তু বাস্তবতা আরও নির্মম।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ এখনো জেদ্দার হাসপাতালের মর্গে রয়েছে। সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়