শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারের কৃত্রিম সংকট রোধে জীবননগরে মনিটরিং কমিটির কড়া বার্তা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভা শুরুর আগে জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল-কে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে উপজেলা পর্যায়ে যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি জোরদার করা হবে। সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। চলতি মৌসুমে সারের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রকৃত কৃষকের নিকট কৃষি প্রণোদনা সঠিকভাবে বিতরণ এবং নিয়মিত বাজার তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বিসিআইসি ও বিএডিসি ডিলাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়