শিরোনাম
◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ভুমিদস্যুদের হামলা সরকারি সেচ প্রকল্প বন্ধ,খড়ার মুখে তিন ফসলী জমি

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ডেমরান এলাকায় ভুমিদস্যু ও অবৈধ ভূমি দখলকারীদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। এতে তিন ফসলী কৃষি জমি খড়ার ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার গভীর রাতে চলমান সরকারি সেচ প্রকল্পে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করে। এ সময় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন এবং চালক আতাউর রহমান কে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলার পর থেকে সেচ প্রকল্পটি বন্ধ রয়েছে।

প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে প্রায় দুইঘণ্টা ধরে বৈদ্যুতিক মোটর এর ঘরে ভাঙচুর চালায়। এ সময় তিনি ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। হামলায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছেন, অবৈধ মাটির লিকের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেচ প্রকল্প চালানো যাবে না। ফলে সেচ বন্ধ থাকায় এলাকার তিন ফসলী জমিতে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। সেচ প্রকল্প বন্ধ থাকায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। হামলার ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা দ্রুত প্রকল্প চালু ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খান মোহাম্মদ সালমান হাবীব বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ ভূমি দখল ও সেচ প্রকল্পে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়